নাইক্ষ্যংছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন, চলছে গণনা

45

॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
নাইক্ষ্যংছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে ৫ ইউনিয়নের সব কয়টি কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেড়ে যেতে থাকে। উপজেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাংরা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি প্রার্থী সমর্থীত সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহাম্মেদ এবং ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থীর সমর্থীত উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ আবু নাসের ভোট দিয়ে উভয় প্রার্থীর সমর্থকরা নিজের প্রার্থীর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়েছেন। আর এদিকে, এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত কোন ভোট চলাকালিন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উচ্ছ্বাস মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান-৩০০ আসনের বিএনপির প্রার্থী সাই সিং প্রু জেরীর সমর্থীত সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহাম্মেদ বলেন, আমি উপজেলা নিজে প্রার্থী হয়ে ভোট দিয়ে ছিলাম। তবে ফ্যাসিস্ট সরকার আমলে কোন জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করিনি অর্থাৎ জাতীয় নির্বাচন ২০০১ সালের পর আজ প্রথম ভোট দিচ্ছি। ভোটের পরিবেশ অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। ভোটারের ভীড় বিগত নির্বাচনের চেয়েও বেশী দেখা যাচ্ছে।
নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে। ভোট কেন্দ্রে এসে দেখতে পাচ্ছি জামায়াতের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির নেতা আবু ছৈয়দ মো: সুজা উদ্দিনের সমর্থকরা সুশৃঙ্খল ভাবে ভোট গ্রহণের সহযোগিতা দিচ্ছেন ভোটারদেরকে। তবে সহযোগিতা দেখে আমি মুগ্ধ। ইনশাআল্লাহ ধানের শীষ প্রার্থী সাই চিং প্রু জেরি বিপুল ভোটে জয় চিনিয়ে আনবে।
১১দলীয় জুটের প্রার্থী এনসিপির নেতা আবু ছৈয়দ মো: সুজা উদ্দিনের সমর্থীত উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ আবু নাসির বলেন, ভোটের পরিবেশ চমৎকার রয়েছে। আশা করি শেষ পর্যন্ত এ রকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। নিরবে ব্যালট বিপ্লব ঘটবে বলে আশা করছি। আমাদের শাপলা কলির ন্যায়-ইনসাফের প্রতীক ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত বলে আশা করছি।
সুত্রে জানা যায়, উজেলার পাঁচটি ইউনিয়নের মোট ভোটার ৪৮ হাজার ২ হাজার ৭২ জন ভোটার ভোট দিতে পারবেন। তার মধ্যে পুরুষ ভোটার প্রায় ২৩ হাজারের মতো আর মহিলা ভোটার প্রায় ২৪ হাজারের মতো।
উল্লেখ্য, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মোট ভোটার সংখ্যা প্রায় ৪৮ হাজার ২৭৪ জন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এর মধ্যে আনুমানিক পুরুষ ভোটার-২৩ হাজার ও মহিলা ভোটার ২৪ হাজার রয়েছে।