॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্যদের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধারের পদ্ধতি, সম্পদের টেকসই ব্যবহার ও সহনশীল জীবিকায়ন বিষয়ে এক কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউএনডিপির সহযোগিতায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা রির্সোস সেন্টারের দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পরিচালিত ‘জীববৈচিত্র্য ও প্রতিবেশ পুনরুদ্ধারের মাধ্যমে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি কার্যক্রম’ প্রকল্পের উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর সুমন্ত চাকমা।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাপস কুমার রায়, জুরাছড়ি বন বিভাগের রেঞ্জ মোঃ আব্দুল হামিদ।
প্রশিক্ষণে প্রান্তিক এলাকার হেডম্যান, কার্বারী, পাড়া বন সংরক্ষণ কমিটির সদস্য এবং ভিসিজি কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
