জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচিত হওয়ায় রাশেদকে রফিক স্মৃতি ক্রিকেট ক্লাবের সংবর্ধনা

777

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও রফিক স্মৃতি ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ জেলা ক্রীড়া সংস্থায় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অত্র ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় রাঙামাটি তবলছড়ি সংলগ্ন ওমদামিয়া হিল পৌর জুনিয়র উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

রফিক স্মৃতি ক্রিকেট ক্লাবের সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল হাসনাত মিঠুর পরিচালোনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন রফিক স্মৃতি ক্রিকেট ক্লাবের উপদেষ্টা ইলিয়াছ আলী, সহ সভাপতি তৈয়ব আলী, সহ সভাপতি রুমেল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা সাংগঠনিক রেজা, কার্যকরি পরিষদের জনিসহ অন্যন্যা নেতৃবৃন্দরা। 

এসময় বক্তারা বলেন, ক্লাবের সহ-সভাপতি বিপুল ভোট পেয়ে নির্বাচিত হওয়াতে ক্লাবের ভাবমূর্থি অনেক বেড়েছে। রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব রাঙামাটিতে দীর্ঘতম ধরে রাজত্ব করে আসছে সামনে আরো ভালোভাবে এগিয়ে যাবে এ আশা সবায় ব্যাক্ত করেন।

সংবর্না অনুষ্ঠানে সাইফুল আলম রাশেদ বলেন, রাঙামাটি তবলছড়ির ৪নং ওয়ার্ড একটি মাত্র খেলার মাঠ রয়েছে। কিন্তু গত বছর ১৩ই জুন পাহাড় ধ্বসে সেটি নষ্ঠ হয়ে যায়। তাই মাঠটিতে এখন আর খেলাধুলা করা সম্ভব হয় না। তাই তিনি মাঠ সংস্কার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানান।

তিনি আরো বলেন, একটি ক্লাব মানে একটা সমাজ, তাই এই ক্লাবের কার্যকরিতা দিয়ে আরো সামনে এগিয়ে নিয়ে যাওযার প্রতিশ্রতি দেন। এবং সবকিছু ভুলে গিয়ে সবাইকে ক্লাবের সাত্তে এক সাখে কাজ করার আহবান জানান। ।