রেমাক্রীখুমে দুই ইজ্ঞিন নৌকার সংঘর্ষে চালকের মর্মান্তিক মৃত্যু

39

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী খালের মুখে শংঙ্খ নদের দুই ইঞ্জিন চালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে এক নৌকা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত চালক রেমাক্রী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কলা পাড়া বাসিন্দা মৃত পাইসাথোয়াই মারমা সন্তান শৈসাইমং মারমা প্রকাশ উশৈওয়ান (৩৫)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার সময় এই দুর্ঘটনা ঘটে। নদীপথে পরিবহন চলাচলের ব্যস্ত সময়ে হঠাৎ এই সংঘর্ষে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দূর্গম রেমাক্রী ইউনিয়নের মোবাইল নেটওয়ার্ক নেই আমরা বিজিবি মাধ্যমে জানা গেচ্ছে। কাল বৃহস্পতিবার সম্পুর্ন সত্যতা জানা যাবে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত শৈসাইমং মারমার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি গভীর শোক প্রকাশ করেছেন।