বাঘাইছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ফ্রী ভ্যাকসিনেশন মেডিকেল ক্যাম্প

35

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালী ও ফ্রী ভ্যাকসিনেশন মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে বটতলী স্কুল মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণি সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য গত ২৬ নভেম্বর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ শুরু হয়, এরিই ধারাবাহিকতায়, আজ ফ্রি ভ্যাকসিনেশন মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: ফেরদৌস মিয়া, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সীয়ম্বর চাকমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।