কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

56

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা’র খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০মিনিটের সময় কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউপি’র বরইছড়ি কলেজ এলাকার শহীদুল্লাহ এর প্ত্রু মোঃ শাহীন (২৪) নামক যুবক নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, আক্তার হোসেন মিলন জানান, নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোঃ শাহীন নামের ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে আমরা অভিযোগ নিয়েছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি মর্গে প্রেরণ করা হয়েছে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।