॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে ডুবে ইশতিয়াক হোসেন সায়মন (১৩) নামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধ্যম পাড়ায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া স্কুল ছাত্র মধ্যমপাড়া এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশে কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্কুল ছাত্র ইশতিয়াক হোসেন সায়মন। এরপর স্বজনরা নদী থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাড়ির পাশে কাচালং নদীতে গোসল করতে যায় ইশতিয়াক হোসেন সায়মন নামের স্কুল ছাত্র। এসময় গোসল করতে পানিতে নামার পর সে নিখোঁজ হয়। পরে তার আত্মীয়-স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসব তাকে মৃত বলে ঘোষনা করে।