নাগরিকদের সচেতনতা ছাড়া কোনো শহর বা গ্রামকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়-মোহাম্মদ হাবিব উল্লাহ

47

॥ নিজস্ব প্রতিবেদক ॥
নাগরিকদের সচেতনতা ছাড়া কোনো শহর বা গ্রামকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিস্কার-পরিচ্ছন্নের মাধ্যমে সৌন্দর্য্য করে গড়ে তুলতে সম্মিলিত ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে করে পরিচ্ছন্ন শহরই পর্যটকদের আকর্ষণ করবে।
আজ সকাল সাড়ে ১১টায় রাঙ্গামটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর, পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক প্রমুখ।
এসময় বক্তার বলেন, আমরা যদি নিজের ঘর, রাস্তার পাশ বা আশপাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে পুরো শহরই পরিষ্কার থাকবে। তাই মানুষকে সচেতনতা সৃষ্টি করে পরিচ্ছন্নতার আন্দোলনে যুক্ত করছে। সভায় পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।