॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
অভয়শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায়, বাঘাইহাট বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক ‘‘মৎস্য সপ্তাহ-২০২৫” উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বাঘাইহাট ৫৪ বিজিবি’র ব্যবস্থাপনায় উক্ত কর্মসূচি পালন করা হয়।
বিজিবি জানান, বাঘাইছড়ি উপজেলার হাজাছড়ায় রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন জাতের ২ হাজার মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক, পদাতিক, ব্যাটালিয়ন কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. কামাল হোসেন শেখসহ জুনিয়র কর্মকতা ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ।
