রাঙ্গামাটিতে আধুনিক আইসিইউ স্থাপনসহ উন্নত চিকিৎসা সেবার দাবিতে মানববন্ধন

56

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে পূর্ণাঙ্গ আইসিইউ স্থাপনসহ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙ্গামাটি ইয়ুথ মিশনের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ওয়াহিদুজ্জামান রোমান, মোস্তাফা রাজু, পিয়াস পালিত, ফরহান আহম্মেদ। ইয়ুথ মিশন সংগঠনের সভাপতি সিয়াম মাহমুদ সাধারণ সম্পাদক মোঃ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, দপ্তর সম্পাদক সাব্বির হোসেনসহ ও অন্যান্য সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গামাটি একটি দুর্গম পাহাড়ি জেলা। এখানে প্রতিদিন নৌ- সড়ক দুর্ঘটনা ও হঠাৎ অসুস্থতায় অনেক মানুষ মারা যাচ্ছে। কিন্তু জেলার সবচেয়ে বড় সংকট হলো এখানে কোনো আইসিইউ নেই। ফলে রোগীকে চট্টগ্রাম নিতে হয়, দীর্ঘ ৬৭ ঘণ্টার পথে অনেক জীবন নিভে যায়।
বক্তারা কয়েকটি হৃদয় বিদারক ঘটনার উল্লেখ করে বলেন, অনেক শিশু, মা-বাবা এবং দুর্ঘটনায় আহত যুবককে সময়মতো আইসিইউ না পাওয়ায় মৃত্যুবরণ করতে হয়েছে।
তাই তারা জেলা প্রশাসক বরাবর এই দাবি পৌঁছে দিতে সাংবাদিকদের অনুরোধ জানান এবং ঘোষণা দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
একই সঙ্গে মানববন্ধনে উপস্থিত সকলেই শপথ নেন “জীবন বাঁচাতে হবে, রাঙ্গামাটিতে আইসিইউ চাই!