পর্যটন শহর রাঙ্গামাটির গুরুত্বপূর্ণ রাস্তার বাঁকে অবৈধ গাড়ি পার্কিংয়ের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে

509

ইমতিয়াজ কামাল ইমনঃ-পর্যটন শহর রাঙ্গামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার বাঁকে অবৈধ গাড়ি পার্কিংয়ের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। শহরে অবৈধ পার্কিং এর ফলে দুর্ঘটনা যেমন বাড়ছে তেমনি পর্যটন শহরের সৌন্দর্য্য হারাচ্ছে। শহরের প্রধান সড়কের উপর অবৈধভাবে যেখানে সেখানে গাড়ী চালকরা ইচ্ছামত গাড়ি পার্কিংর ফলে সৃষ্টি হচ্ছে যানজট এবং ছোট বড় বিভিন্ন ধরনের দূর্ঘটনা।
বিশেষ করে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাঙ্গামাটি শহরে টুরিষ্ট পুলিশের কার্যালয় হতে জেলা আওয়ামীলীগের কার্যালয় এই স্থানে প্রতিনিয়ত যত্রতত্র গাড়ী পাকিং এর ফলে যেমন সৃষ্টি হচ্ছে যানজট তেমনি বাড়ছে দুর্ঘটনা। এই স্থানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাঁক রয়েছে। আর এই বাকে সব সময় রাস্তার দুই পাশে বিভিন্ন ছোট বড় গাড়ি অবৈধভাবে পার্কিং করে রাখতে দেখা যায়। যার ফলে এইস্থানে দুইপাশ থেকে আশা চলমান গাড়ীর ডাইভাররা ঠিক মতো রাস্তা দেখতে না পাওয়ায় প্রতিনিয়ত মুখোমুখি সংঘর্ষের শিকার হচ্ছে।
এছাড়াও এই স্থানের মাঝে বায়তুশরফ নূরানী মাদরাসা নামক একটি শিক্ষা প্রতিষ্টান রয়েছে। এখানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা এই মাদরাসায় লেখাপড়া করে। এই সড়কের বাকের দুইপাশে অবৈধ গাড়ী পার্কিং করে রাখা গাড়িগুলোর কারণে চলমান গাড়িগুলো বিপরীত থেকে আশা গাড়ি দেখতে পাইনা বলে অনেক সময় মাদরাসার শিক্ষার্থীরাও দুর্ঘটনার শিকার হয়।
শহরের গুরুত্বপূর্ণ এই বাকসহ রাঙ্গামাটি শহরের বিভিন্ন বাঁক গুলোতে অবৈধ পাকিং ছাড়াও শহরের বিভিন্ন সড়কে অবৈধ পার্কিং বন্ধে জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করেছে স্থানীয়রা এবং গাড়ীর চালকরা।