ওয়াগ্গাছড়া জোনের পক্ষ থেকে কাপ্তাইয়ে শীতবস্ত্র বিতরণ

414

কাজী মোশাররফ হোসেন, কাপ্তাইঃ-কাপ্তাই উপজেলায় অবস্থিত ওয়াগ্গাছড়া জোনের পক্ষ থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্থানীয় গরীব জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র গ্রহণ করার জন্য উপজেলার চন্দ্রঘোনা, কাপ্তাই, রাইখালী, ওয়াগ্গা এবং চিৎমরম ইউনিয়ন থেকে গরীব নারী পুরুষ ওয়াগ্গাছড়া জোন সদর দপ্তরে উপস্থিত হন।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গরীব জনগণের হাতে কম্বল তুলে দেন। এ সময় ওয়াগ্গাছড়া জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আব্দুল্লাহসহ ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন। বর্তমানে কাপ্তাই উপজেলায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। শীত নিবারনের জন্য কম্বল পেয়ে স্থানীয় গরীব নারী পুরুষ সন্তোষ প্রকাশ করেন।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় জনগণের সহযোগিতায় ওয়াগ্গাছড়া জোন সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ওয়াগ্গাছড়া জোন গরীব জনগণের কল্যাণে কাজ করে যাবে বলেও তিনি জানান।