বান্দরবানে লিটল স্টার মিনি ক্রিকেট টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ

209

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে লিটল স্টার মিনি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে বান্দরবান পুরাতন রাজবাড়ী মাঠে লিটল স্টার ক্লাবের আয়োজনে উৎসব উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় উৎসব উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিনি প্রু মারমা এর সভাপতিত্বে এসময় চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো।
এসময় বর্ডার গার্ড বাংলাদেশ এর অনারারী উপ পরিচালক (অবঃ) মংসাপ্রু, বান্দরবান উৎসব উদযাপন পরিষদের সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, নির্বাহী সদস্য হ্লা এ সিং, বান্দরবান প্রেসক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দাশ গুপ্ত, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে আমাদের বান্দরবানের শিশুদেরকে এগিয়ে যেতে হবে, ক্রীড়ার কোন বিকল্প নেই। এসময় তিনি ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজনকারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিশুদের মধ্যে ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধির জন্য এই ধরণের আয়োজন নিয়মিত পরিচালনা করার জন্য আহবান জানান।
এবারের টুর্ণামেন্টে জেলা সদরের ২টি ক্রিকেট দল অংশগ্রহণ করে আর চূড়ান্ত খেলায় বান্দরবান টাইগার্স ক্রিকেট দল বনাম রয়েল চ্যালেজার্স ক্রিকেট দল ক্লাবের মধ্যে প্রতিদ্ধন্ধীতা ম্যাচ হয়। টান টান উত্তেজনা আর জমজমাট এই আয়োজনে পুরাতন রাজবাড়ী মাঠ জুড়ে দর্শকরা ছিল উচ্ছস্বিত। খেলায় বান্দরবান টাইগার্স ক্রিকেট দল অল উইকেটে ১০ ওভারে ১২৮ রান করে ও রয়েল চ্যালেজার্স ক্রিকেট দল ক্লাবের ৩ উইকেটে ৭ ওভারে ১২৯ রান করে বিজয়ী হয়।