দৈনিক গিরিদর্পণ সম্পাদক মরহুম আলহাজ¦ এ কে এম মকছুদ আহমেদের রুহের মাগফেরাত কামনায় ৪দিনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

127

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক রাঙ্গামাটি প্রতিনিধি ও পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ সম্পাদক পাহাড়ের চারণ সাংবাদিক মরহুম আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ আহমদের রুহের মাগফেরাত কামনায় ৪দিনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে হযরত আবদুল হামিক (আবদুল্লাহ ফকির) রঃ আঃ মাজারেও সাধারণ সম্পাদক মোঃ আবদুস ছাত্তারের ব্যবস্থাপনায় মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাত করা হয়। এসময় মাদ্রাসার এতিমদের উন্নতমানের তবারুক বিতরণ করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মরহুমের নিজ বাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দৈনিক গিরিদর্পণ সম্পাদক মরহুম একেএম মকছুদ আহমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, মাওলানা বোরহান উদ্দিন, সাংবাদিক মোঃ আলী, মনসুর আহমেদ, ইয়াছিন রানা সোহেলসহ পরিবারের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার পর তিনি রাঙ্গামাটি জেলারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল দশটায় শহিদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম আলহাজ¦ এ কে এম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক রাঙ্গামাটি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মরহুম আলহাজ¦ এ কে এম মকছুদ আহমেদ সাংবাদিক জাতীয় পর্যায়ে বসুন্ধরা গ্রুপের অ্যাওয়ার্ড সহ বিভিন্ন কর্মের জন্য পুরস্কৃত হয়েছে এবং রাঙ্গামাটির বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত ছিলেন।