॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবান পুলিশ লাইন্স স্কুলে নতুন বছরের প্রথম দিনেই কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইন্স স্কুলে এই বই বিতরণ করেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবু রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করিম, পুলিশ লাইন্স এর আর আই মোঃ আব্দুস সালাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এই সময় স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
