দীঘিনালার মেরুং সড়কে ভেঙ্গে যাওয়া বেইলি সেতু মেরামতে বিলম্ব, ভারী যানবাহন চলাচল বন্ধ

151

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ার ২৪ ঘন্টা পরও মেরামত কাজ শেষ না হাওয়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। এতে রাঙ্গামাটির লংগদু উপজেলার সাথে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রী ও পন্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারনে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে। বিকল্প পথে মোটর সাইকেল, সিএনজি, মাহিন্দ্রসহ ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল।
বেইলি সেতুর মেরামত কাজ শেষ হতে আরো একদিন সময় লাগবে বলে জানিয়েছে খাগড়াছড়ি সড়কও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান। তিনি বলেছেন, বৃহস্পতিবার দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হবে।
এদিকে দ্রুত সময়ে ব্রীজটি মেরামতের অনুরোধ জানিয়েছে যানবাহন শ্রমিকও ভুক্তভোগীরা।