॥ চহ্লামং মারমা, থানচি ॥
বান্দরবানে সমগ্র থানচি উপজেলা অভ্যন্তরীন সড়ক, গ্রামীন অবকাঠামোগত বিভিন্ন রাস্তার ঘাট, দোকান পাট, ঘরবাড়ীর, প্রধান মন্ত্রীর উপহারের ঘরসহ নানান উপকরন হিসেবে উপজেলার ব্যাপী নানান উন্নয়ন মূলক কাজের ব্যবহারের এক মাত্র সরবরাহকারী হিসেবে পরিচিত (এসবিএম) নামে ইট ভাটাকে ভ্রকম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টা বান্দরবান জেলার থানচি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে (এসবিএম) নামীয় ইট ভাটা সহকারী ম্যানেজার মো: আবুল জব্বারকে এই জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনিক সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ০৬ ধারা লঙ্ঘন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
