॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির রিজার্ভ বাজার শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে ৪৩তম অষ্টপ্রহরব্যাপী মহা নামযজ্ঞ শুরু হয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে অধিবাস কীর্তনের মধ্যদিয়ে রাঙ্গামাটির রিজার্ভ বাজার শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহা নামযজ্ঞ শুরু হয়।
এ উপলক্ষে মন্দিরে সন্ধ্যা ধর্মসভার মধ্যে দিয়ে উৎসবের শুরু হয়। পরে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয় মহানামযজ্ঞের অনুষ্ঠান মালা। রাতে অধিবাস কীর্তন পরিচালনা করেন শ্রী শ্রী গীতাশ্রম সম্প্রদায়।
অধিবাস কীর্তনে রাঙ্গামাটি সহ বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ নর নারীরা ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
আগামীকাল ভোর থেকে মহানামযজ্ঞের শুভারম্ভ হবে। এছাড়া সকালে ঠাকুরের পূজা, ঠাকুরের বাল্যভোগসহ বিভিন্ন পূজা অনুষ্ঠিত হবে। দুপুরে আগত পূর্ণার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
