নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী, রাঙামাটি পৌর শাখার ফের সভাপতি সোলাইমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মনসুর আলী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের সম্মেলন কক্ষে সম্মেলনের পর অনুষ্ঠিত কাউন্সিলে নির্বাচিত হন এই দুই নেতা।
সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি সোলাইমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মনসুর আলীর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, চিংকো রোয়াজা, নিখিল কুমার চাকমা, সাধারন সম্পাদক হাজী মুছা মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক জ্যাতিময় চাকমা ক্যারল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফিরোজা বেগম চিনু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ও বেলুন, শান্তির পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দীপংকর তালুকদার।
