হারাধন কর্মকার, রাজস্থলীঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি দ্বীপময় তালুকদার এর স্ত্রী প্রেমা তালুকদার (৪২) বাদী হয়ে স্বামীর হত্যার বিচার প্রার্থনায় অজ্ঞাত আসামি করে গত ২৫শে অক্টোবর শুক্রবার বিকালে হত্যা মামলা দায়ের করেছেন রাজস্থলী থানার। মামলা নং-০১-২৫,১০,২০১৯ ইং ধারা ৩৬৪,৩০২,৩৪ দঃ বি।
রাজস্থলী থানার ওসি তদন্ত সৈয়দ ওয়র সত্যতা স্বীকার করে বলেন মামলার তিনি উল্লেখ করেন ৪-৫ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা তার স্বামীকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা থেকে ৬কিঃ মিঃ দুরন্ত হলুদিয়া পাড়া নামক এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। বুধবার সকালে এলাকাবাসী লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেন। দ্বীপময় তালুকদার বাংলাদেশ সেনাবাহিনী ২৬ ইসিবি চলমান ট্রানজিট সড়ক নির্মাণ কাজে পাথর দেওয়া জন্য কয়েক জনে মিলে দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন স্থান থেকে পাথর সংগ্রহ করে আসছেন।
প্রতিদিনের ন্যায় কাজ দেখা শোনা শেষে সড়ক দিয়ে হলুদিয়া পাড়া জিরো মাইল এলাকা দিয়ে বাড়িতে আসার পথে ৪ জন অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীরা দুই মোটরসাইকেল কে অবরুদ্ধ করে চার জনের মধ্যে দ্বীপময় তালুকদারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যায়। বাকি তিন জন সুরেশ কান্তি তঞ্চগ্যা, (৪৮) গান্ধী তঞ্চগ্যা (৪৪) ও পাথরের কাজের মেস্তরী নাছির উদ্দিনের মোবাইল গুলো নিয়ে রাস্তায় এক স্থানে বসে থাকতে বললে, তিন জন চুপ করে বসে থাকেন। পরে ৫-৬মিঃ পর ২-৩ রাউন গুলি শব্দ শুনে প্রানের ভয়ে বাকি তিনি জন তাতক্ষনিক সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সেনাবাহিনীর সরণপন্য হলে সেনাবাহিনীর সহায়তায় তারা রাজস্থলী সদরে আসতে সক্ষম হয়। রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ বলেন মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের ধরতে চেষ্টা চালাচ্ছে এবং মামলাটি রাজস্থলী থানার এস আই এরশাদ মিয়াকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান।