রাঙ্গামাটিতে ১৩টি বিদ্যালয় ও ৫টি মাদ্রাসাকে এমপিও ভুক্ত করা হয়েছে

289

রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে ১৮টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বিদ্যালয় ১৩টি এবং দাখিল মাদরাসা ৫টি রয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ২ হাজার ৭৩০টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভূক্তির ঘোষণার সময় রাঙ্গামাটির এসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন তিনি।
এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, রাঙ্গামাটি সদর উপজেলায় ১টি, বাঘাইছড়ি ২টি, কাপ্তাই ২টি, লংগদু ৩টি, রাজস্থলী ১টি, বরকল ১টি, বিলাইছড়ি ১টি, নানিয়ারচর ১টি, ও কাউখালী ১টি এবং মাদ্রাসা হলো-কাউখালী ২টি এবং লংগদু, নানিয়ারচর এবং কাপ্তাই ১টি করে এমপিওভুক্ত করা হয়েছে।
তবে এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সুত্রে জানা গেছে, এমপিওভুক্তির এই সিদ্ধান্ত গত জুলাই থেকে কার্যকর করা হবে।
উল্লেখ্য, ২ হাজার ৭শ’ ৩০টি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ৪৩৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৯৯৫টি মাধ্যামিক বিদ্যালয়, ৯৩টি কলেজ, ৫৬টি ডিগ্রি কলেজ, ৫৫৭টি মাদ্রাসা এবং ৫২২টি কারিগরি শিক্ষা ইনস্টিটিউশন রয়েছে।