চন্দ্রঘোনা নালন্দা বিহারে দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভিয়ের মধ্যদিয়ে কঠিন চীবর দানোৎসব উদযাপিত

235

কাপ্তাইঃ-দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্যদিয়ে কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা কর্নফুলি নালন্দা বিহারে অনুষ্ঠিত হলো শুভ কঠিন চীবর দানোৎসব। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো দানোৎসব এ প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথেরো এর সভাপতিত্বে দানোৎসব এ প্রধান ধর্ম দেশক এর বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত এস লোকজিত মহাথেরো।
কর্ণফুলি নালন্দা বিহার পরিচালনা কমিটির সাধারণ সুমন বড়ুয়ার সঞ্চালনায় বিহারধ্যক্ষ সাধনানন্দ মহাথেরো দানোৎসব এর শুভ উদ্বোধন করেন। দানোৎসবে পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির সদস্য দেবপ্রিয় বড়ুয়া। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিহার কমিটির অর্থ সম্পাদক কাজল বড়ুয়া এবং মহাসচিব স্বপন বড়ুয়া।
দানোৎসব এ বিভিন্ন বিহার হতে পুজনীয় ভিক্ষু সংঘ এবং দায়ক দায়িকারা উপস্হিত ছিলেন।
এদিকে বিহার প্রাঙ্গনে সন্ধ্যায় ফানুসবাতি উড়ানো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।