কাপ্তাই উপজেলায় ২টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হলো

237

কাজী মোশাররফ হোসেন, কাপ্তাইঃ-সরকারী ঘোষণায় কাপ্তাই উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা হয়েছে। এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো, বিএন স্কুল কাপ্তাই এবং চিৎমরম উচ্চ বিদ্যালয়।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৩ অক্টোবর) যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করেছেন তন্মধ্যে কাপ্তাই উপজেলার এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করায় কাপ্তাই উপজেলার সর্বস্তরের জনগণ সন্তোষ প্রকাশ করেন। তবে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ‘কেআরসি উচ্চবিদ্যালয়’ এমপিও ভুক্ত হবে বলে সবাই আশা করেছিলেন। কিন্তু কেআরসি উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত না হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকমন্ডলী হতাশা প্রকাশ করেন।