রাঙ্গামাটিতে পিআইবির উদ্যোগে তিনদিন ব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু

220

রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে তিনদিন ব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।
এতে অনুসন্ধান মূলক রিপোর্টিং এর মৌলিক বিষয় সম্পর্কে অবহিত করে প্রশিক্ষণ পরিচালনা করেন, পিআইবির প্রশিক্ষক সিনিয়র সাংবাদিক জুলফিকার আলি মানিক পিআইবি প্রশিক্ষক মোঃ শাহ আলম। প্রশিক্ষণে রাঙ্গামাটি কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩০জন সাংবাদিক অংশ নেন। আগামী শুক্রবার (২৫ অক্টোবর) প্রশিক্ষণ শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি ও আলোচনা সভায় বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি)’র মহা পরিচালক জাফর ওয়াজেদ সভা প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।