রাঙামাটিতে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিমল ও সাধারণ সম্পাদক লিয়াকত

526

নিজস্ব প্রতিবেদকঃ রাঙামাটিতে পৌর আওয়ামীলীগের আওতাধীন ৮নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিমল বিশ্বাস ও সাধারন সম্পাদক লিয়াকত আলী। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিতদের আগামী ৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার বিকালে রাঙ্গামাটি জেলা শিল্প একাডেমির মিলনাতনে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে মোঃ আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে  অনুষ্ঠানের উদ্বোধন করেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলাইমান চৌধুরী। পরে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা ও প্রধান বক্তা হিসেবে রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী বক্তব্য রাখেন।

অধিবেশনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জমির উদ্দিন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ মমতাজ উদ্দিনসহ জেলা আওয়ামীলীগের অংজ্ঞ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে নব নির্বনিবাচিত নেতৃবন্দকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।