বান্দরবানঃ-বান্দরবান শহর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অমল কান্তি দাশ সভাপতি, সম্পাদক পদে সামশুল ইসলামকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।
এদিকে সম্মেলন উপলক্ষে শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বান্দরবান শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল নিয়ে জড়ো হয় বান্দরবান রাজার মাঠের সমাবেশস্থলে।
পরে বিভিন্ন ওয়ার্র্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অতিথিরা মিলে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন। এদিকে দীর্ঘদিন পরে বান্দরবান শহর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় আনন্দ আর উৎসাহ উদ্দিপনা।
এরপরপই সমাবেশস্থলে শুরু হয় আলোচনা সভা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো: শফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আব্দুর রহিম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, অজিত কান্তি দাশ, মোজাম্মেল হক বাহাদুর, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী আর এতে সভাপতিত্ব করেছেন বান্দরবান শহর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শেখ হাসিনার সরকার সারাজীবন দরকার। যারা দেশের উন্নয়ন চায়না, তারা দেশের উন্নয়ন চোখে দেখে না। আজ দেশের প্রতিটি পাড়া, গ্রাম ও শহর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, সংগঠনের দায়িত্ব নিয়ে বসে থাকলে হবে না আমাদের যার যার দায়িত্ব থেকে কাজ করতে হবে আরো বেশি বেশি।
এসময় বক্তব্য রাখতে গিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা বলেন, শুধু আওয়ামীলীগ করলে হবে না, প্রকৃত আওয়ামীলীগ করতে হবে। যারা দল ও দেশের জন্য কাজ করবে তাদের জন্য আগামীর পথ স্বচ্ছ থাকবে। এসময় তিনি আরো বলেন, দলের জন্য কাজ করা আর উন্নয়ন করে দেশের অগ্রগতিতে অংশ নিয়ে আমাদের সকলকে আওয়ামীলীগের পতাকা তলে অবস্থান করতে হবে।
