লংগদুতে ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

97

লংগদু প্রতিনিধিঃ-রাঙ্গামাটির লংগদু উপজেলায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৮ ডিসেম্বর) উপজেলা সদরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টুর সভাপতিত্বে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ সেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার ১০টি স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা তাদের উদ্ভাবনী প্রকল্প স্টল প্রদর্শনীতে অংশ নেয়।
এসব প্রকল্পের মধ্যে সিনিয়র পর্যায়ে লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজ এবং জুনিয়র পর্যায়ে মাইনীমুখ মডেল হাই স্কুল প্রথম হয়।