খাগড়াছড়ির ৯টি উপজেলার ৮২টি বৌদ্ধ বিহারে অনুদানের চেক বিতরণ

121

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-শুভ প্রবারণা পূর্ণিমা ২০২২ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি কল্যাণ ট্রাস্টির অফিসে খাগড়াছড়ি ৯টি উপজেলায় ৮২টি বৌদ্ধ বিহারে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ক্রইসাইঞো চৌধুরী।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রুপনা চাকমা সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে ছিলেন, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড সুপার ভাইজার দারুন বিকাশ ত্রিপুরা, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন বৌদ্ধ বিহার কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।
খাগড়াছড়ি মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ক্রইসাইঞো চৌধুরী বলেন, প্রত্যেক ধর্মের মানুষ যাতে উৎসাহ উদ্দিপনা এবং ধর্মীয় রীতিনীতি মেনে যার যার ধর্ম পালন করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। বিশেষ করে পার্বত্য শান্তি চুক্তির পর পাহাড়ে যে ভাবে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে তা কোন সরকারের আমলে হয়নি। কারণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাহাড়ের মানুষের কথা চিন্তা করে বলেই সমতলের ন্যায় পার্বত্য এলাকায়ও উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে। আর এই উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে তার জন্য সবাইকে মিলেমিশে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।