লংগদুতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

402

নিজস্ব প্রতিবেদক, লংগদু : রাঙ্গামাটির লংগদুতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর নাম সাদিয়া আক্তার (৩) ও হালিমা আক্তার (৪) । লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কালাপাকুজ্জা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা মোঃ ইউসুফ মিয়ার তিন বছরের কন্যা সাদিয়া আক্তার ও একই এলাকার মোঃ রাসেল মিয়ার চার বছরের কন্যা শিশু হালিমা আক্তার তারা দুই জনই মিলে দূপুরে বাড়ী পাশে খেলা করছিলো। অনেক সময় পার হয়ে গেলে ও তাদের দেখতে না পেয়ে স্বজনরা শিশু দুটিকে খুঁজতে থাকে। পরে বেলা সাড়ে তিনটার সময় নদীর ঘাটের কাছে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসীর সহযোগিতায় শিশু দুটির মৃতদেহ উদ্বার করা হয়।

লংগদুর কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রসুলপুর এলাকায় পানিতে পড়ে দুটি শিশু কন্যার মৃত্যু হয়েছে মর্মে খবর পেয়েছি। শিশু দুটির মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।