রাজস্থলী সংবাদদাতা : রাঙ্গামাটির রাজস্থলীতে সন্দেহজনক দুজনকে আটক করেছে আইন শৃঙ্খলাবাহিনী। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজস্থলী থানা সূত্রে এসব তথ্য জানা গেছে। আটককৃত ব্যক্তিরা হলেন-চাইসাপ্রæ মারমা (৪০) এবং থোয়াইচিং মারমা (৪২)। পুলিশ সূত্র জানায়,
শুক্রবার রাতে রাজস্থলী উপজেলার ইসলামপুর বাজাওে দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি সম্পর্কে অবগত করে। এরপর আইন শৃঙ্খলা বাহিনী খবর পেয়ে তাদের আটক করে।
তারা কাপ্তাই উপজেলার মুরালী পাড়ার বাসিন্দা বলে সংশ্লিস্ট সূত্রটি জানায়। আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে রাজস্থলী থানায় হস্তান্তর করা হয়।
তাদের কাছ থেকে একটি রশিদ বই ও নগদ ২০০ টাকা পাওয়া যায়। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের রবিবার সকালে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হবে।
