কাপ্তাই প্রতিনিধি: সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় জাতীয় মহিলা সংস্হা এর রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার তথ্য কেন্দ্রের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উঠান বৈঠক, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৮৯ তম জন্মবার্ষিকী এবং তার জীবনি এর উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। কাপ্তাই উপজেলা তথ্য সেবা অফিসার তাহমিনা সুলতানার সঞ্চালনায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর পরিচালক ডা: প্রবীর খিয়াং।
উঠান বৈঠকে বক্তাগন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীরা সবক্ষেত্রে এগিয়ে গেছে অনেকদূর। নারীর ক্ষমতায়ন এর ফলে সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহন বেড়েছে। বক্তাগন আরোও বলেন, বাংলাদেশের স্বাধীনতার বীজ বপনে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এর অবদান চিরস্মরণীয়। সবশেষে উঠান বৈঠকে অংশ নেওয়া মহিলাদেরকে ভাতা প্রদান করা হয়।
