রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবান : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ হাজার ১৩৩টি দু:স্থ পরিবারকে ভিজিএফের চাউল দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ আগষ্ট) দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, মন্ত্রী প্রতিনিধি নেইতন বুইতিং, ইউপি সদস্যা সুনীতা তঞ্চঙ্গ্যা, ইউপি সচিব লিটন পাল প্রমূখ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাহিদামত ভিজিএফের চাউল বরাদ্দ পাওয়া না গেলে ও প্রত্যেক পরিবারকে সাধ্যমত সহায়তা করা হয়েছে। প্রতি পরিবরকে ১৫ কেজি করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন বরাদ্দ বাড়ানো হয় এজন্য তিনি সরকারের সহায়তা কামনা করেন।
এছাড়া রোয়াংছড়ি সদর, তারাছা ও নোয়াপতং ইউনিয়নের মধ্যে ট্যাগ অফিসার ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিত্বে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
