রাঙ্গামাটি প্রতিনিধি : জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৩ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বেগম শাহ-নেওয়াজ প্রমূখ।
সভায় বক্ত্যারা ই-তথ্য সেবা কেন্দ্র, যে কোন সমস্যার তাৎক্ষণিক সমাধানে গনশুনানি, পাহাড় ধস বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন বিষয়ে অবগত করতে জেলা প্রশাসনের সেবা সমুহ নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে এর আগে জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়।
