কাউখালী প্রতিনিধি : কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ (মুল) এর চাঁদা আদায়কারী কনক বরন চাকমাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুলাই) কাউখালী বাজার থেকে চাঁদা সংগ্রহের সময় তাকে আটক করে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, সীলপ্যাড, মোবাইল, ব্যাংকের চেক বই ও নগদ টাকা, ঠিকাদারী নিবন্ধন বই ও নকল কর নিবন্ধনপত্র জব্ধ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুলাই কাউখালী উপজেলা বাজারে চাঁদা আদায়ের সময় কনক বরণ চাকমাকে আটক করে যৌথবাহিনী।
