উৎকন্ঠার মধ্যদিয়ে রাঙ্গামাটির তিন উপজেলায় ১০টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন, চলছে গণনা

161

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-উদ্বেগ ও উৎকন্ঠার থাকলেও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে দ্বিতীয় দফা ইউনিয়ন নির্বাচনে রাঙ্গামাটির ৩টি উপজেলায় ১০টি ইউনিয়নের সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটে ভোট গ্রহন চলে। সকাল থেকে দূর্গম বিভিন্ন এলাকা থেকে পায়ে হেটে ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। আর প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদেরও উপস্থিতি লক্ষ্য করার মতো।
আর অন্যদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিলো। এতে পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ৩ উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে দায়িত্ব পালন করছেন একজন করে নিবার্হী ম্যাজিষ্ট্রেট।
৩টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা-১৯৩৩৭ জন। আর ২৭টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে পাহাড়ের আঞ্চলিক দল সমর্থিত সতন্ত্র প্রার্থী, জাতীয় দলের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী রয়েছে।
এব্যাপারে রাঙ্গামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান জানিয়েছেন, এখানে নির্বাচন পরিচালনা করা খুবই কষ্টকর। এই ধাপের নির্বাচনে ৮টি কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দেখেই আমরা খুবই আনন্দিত। সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সব ইউনিয়নে।
রাঙ্গাামাটি জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য তিন উপজেলায় ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতি উপজেলায় ৩ প্লাটুন করে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিলো। তিন উপজেলায় ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০জন, সাধারণ সদস্য পদে ২৩২ এবং সংরক্ষিত মহিলা আসনে ৭৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।
এদিকে, এবারের ইউপি নির্বাচনে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলো সরাসরি কোন প্রার্থী না দিলেও আঞ্চলিক দলের সাথে যোগাযোগ করা স্বতন্ত্র প্রার্থীকে তাদের প্রার্থী হিসাবে নিয়ে পাহাড়ের বিভিন্ন এলাকায় প্রচারণা চালায়।
কাপ্তাই উপজেলার রাইখালী, কাপ্তাই এবং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই তিন ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩ জন এবং সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তিনটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৬ হাজার ৭শত ৮১ জন। আর ২৭টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বরকলে বরকল সদর, সুবলং, হরিণা ও আইমাছড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪শত ৭৮ জন, পুরুষ ১২ হাজার ৯শত ১৮, মহিলা ১১ হাজার ৫শত ৬১জন। ভোট কেন্দ্র ৩৬টি।
বিলাইছড়িতে বিলাইছড়ি সদর, কেংড়াছড়ি ও ফারুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন ইউনিয়নে মোট ১১ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আওয়ামী লীগের ৩ জন, বাকীরা স্বতন্ত্র প্রার্থী।
কাপ্তাই, বিলাইছড়ি ও বরকল উপজেলায় ভোটারা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার সুযোগ কতোটুকু পাবে তার জন্য ফলাফল গননা পর্যন্ত অপেক্ষা করতে হবে।