বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ উদ্যোগে দুস্থ ও অসহায় মাঝে ত্রাণ বিতরণ

145

বিলাইছড়ি প্রতিনিধিঃ-কোভিত-১৯ থেকে সুরক্ষা পেতে এবং করোনা ২য় ডেউ মোকাবেলায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ উদ্যোগে উপজেলা মাঠে ৪০ জন দুস্থ অসহায়দের মাঝে দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থবিধি মেনে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব ত্রাণ বিতরণ করেন।
অন্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ১নং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার চান্দো চাকমা এবং উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, ১৫ কেজি চাউল, ৩ কেজি চাউল, ডাল ১ কেজি, সয়াবিন ১ লিটার ও লবণ ১ কেজি করে তাদের এই মানবিক সহায়তা দেওয়া হয়।