রাঙ্গামাটিতে ত্রাণ বিতরণ; রাস্তায় বেড়েছে মানুষ

142

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে কোভিড ১৯ এর ক্ষতিগ্রস্ত অসচ্ছল দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
বুধবার (৭ জুলাই) সকাল ১১টায় শহরের শিশু নিকেতন মাঠে প্রধানমন্ত্রীর এই সহায়তা বিতরণ করা হয়। সহায়তার মধ্যে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি ডাল।
খাদ্য সামগ্রী বিতরণের সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু, নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা মোস্তারী।