জগৎ দাশ,বাঘাইছড়িঃ-ভারতের মিজোরাম সীমান্তবর্তী রাঙ্গামাটির বাঘাইছড়িতে করোনার প্রথম ঢেউে তেমন কোন প্রভাব না পড়লেও ২য় ঢেউ দীর্ঘদিন যাবত করোনা সংক্রামণের কৌটা শূণ্যের তালিকায় থাকলেও সোমবার (জুন ২১) প্রথম সপ্তাহ থেকে উপজেলায় নতুন করে ৬ করোনা রোগী সনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
তাদের মধ্যে ৪ জনকে প্রতিষ্টানিক হোম কোয়ারেইন্টন ও ২জনকে নিজ বাসায় কোয়ারেইন্টন রাখা হয়েছে হবে বলে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নিশ্চিত করেছেন।
এদিকে হঠাৎ করে বাঘাইছড়িতে ক্রমাগত করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়াই উপজেলা প্রশাসন কঠোর নজরদারীতে রয়েছে। এই যাবৎ চলতি মাসে করোনার দ্বিতীয় ঢেউ উপজেলায় মোট করোনারোগী সনাক্ত হয়েছে ২৫জন। হোম কোয়ারেইন্টনে রয়েছে ১৩জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ জন। করোনা দ্বিতীয় ঢেউ প্রথম সনাক্ত হয় ৫জুন ২০২১। করোনায় সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৭ জনের।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) ইফতেখার আহম্মদ বলেন, গনজমায়েত রোধ করতে না পারলে, আর মানুষের মাঝে সচেতনতা না হলে এই সংক্রামক ক্রমান্নয়ে বৃদ্ধি পেতে থাকবে। তিনি উপজেলার সকলকে করোনাকালিন এই সময়ে যতেষ্ট সচেতন হওয়ার পরামর্শ দেন।
অপরদিকে জনপ্রশাসন মন্ত্রানালয়ের প্রজ্ঞাপন জারীর পর থেকে (২৮ জুন) উপজেলার ঔষদ ও কাচাঁ বাজার ব্যাতিত সকল ব্যবসা প্রতিষ্টান বন্ধে ও বাজারে গনযাতায়াত রোধ, মাস্ক বিহীন পথচারীদের জরিমানা করাসহ করোনায় প্রয়োজনীয় সর্তকমূলক কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা প্রশাসন ও নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এছাড়া ও উপজেলা প্রশাসনের নিয়মিত ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছেন জরিমানা আদায়সহ সাথে স্থানীয় বিজিবি পুলিশ সহযোগীতা করে যাচ্ছে।
