রাঙ্গামাটি শহরের করোনা আক্রান্ত ৭ রোগীর বাড়িতে লাল পতাকা

186

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত ৭রোগীর বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এদিকে রাঙ্গামাটির চারটি উপজেলার আরও ৯ জন রোগীর বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯জুন) সকালে নতুন করোনা আক্রান্ত ৭ জন রোগীর বাড়ি চিহ্নিত করে তাদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান এবং মোঃ সোহাইব।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন করোনা আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনায় আক্রান্ত হলে ঘাবড়ানোর কোন কারণ নেই। শুধু স্বাস্থ্য বিধি ও ডাক্তারের পরামর্শ মেনে চললে দ্রুত সুস্থ হয়ে যাওয়া সম্ভব। নির্বাহী ম্যাজিস্ট্রেটগন করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি থেকে বের না হয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলাসহ জরুরি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারকে আহ্বান জানান। এছাড়াও যদি আরো কিছু প্রয়োজন হয় তাহলে জেলা প্রশাসনের নাম্বারে ফোন দেয়ারও আহবান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেগন। এ সময় রাঙ্গামাটি জেলা পুলিশের কর্মকর্তারাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাঙ্গামাটি জেলায় মঙ্গলবার (২৯ জুন) ১৬ জন করোনা আক্রান্ত হয়েছে। গত রবিবার (২৭ জুন) ২৩ জন আক্রান্ত হয়েছে।