খাগড়াছড়ির গুইমারায় অস্ত্র ও গোলাবারুদসহ ৪জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী

162

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ১টি এলজি, ১টি এ্যামোঃ, ৩০টি অবৈধ পোষ্টার, ৫টি মোবাইল, ১টি চাঁদা আদায়ের রশিদ বই এবং নগদ ৮৯০ টাকাসহ ৪ জন ইউপিডিএফ প্রসীত খীসা গ্রুপের সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ জুন) রাত আনুমানিক দুইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাইল্যাছড়ি সাইন বোর্ড এলাকা থেকে গুইমারা রিজিয়নের জিএসওটু ইন্ট মেজর তাজুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধী পোস্টার লাগানোর সময় অস্ত্র ও রাষ্ট্র বিরোধী পোস্টারসহ এই চারজনকে আটক করে।
আটককৃতরা হলেন, বাইল্যাছড়ি এলাকার টোক্কা চাকমার ছেলে বনসিং চাকমা (৪৫), রাঙ্গামাটির কাউখালী উপজেলার কচুখালী রাজু মারমার ছেলে জুকের মারমা (১৯), বাইল্যাছড়ি এলাকার মংলাপ্রু মারমার ছেলে থোইচিং মারমা (২০), মাটিরাংগা বৌদ্ধ মন্দির পাড়া এলাকার সুইপা মারমার ছেলে উকাচিং মারমা (২৮)।
পরে আটককৃতদের অস্ত্র, এ্যামোনিশন ও রাষ্ট্র বিরোধী পোষ্টারসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে। গুইমারা থানার ওসি মোঃ মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামল রুজু করে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।