রাজস্থলীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা, কঠোর অবস্থানে প্রশাসন

161

মোঃ আজগর আলী খান, রাজস্থলীঃ-পার্বত্য রাঙ্গামাটির পাহাড় ঘেঁষা রাজস্থলী উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রামিত রোগীর সংখ্যা। দীর্ঘদিন শূন্যের কোঠায় থাকলেও গত এক মাসের ব্যবধানে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে একজনের করোনা পরীক্ষা রাঙ্গামাটিতে করানো হলে তিনি পি সি আর, শনাক্ত হন।
উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটি বিভিন্ন সময়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন। ৭ জনের মধ্যে আইসোলসনে থাকা ৪জন সুস্থ হয়েছেন বলে রাজস্থলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান।
করোনার উর্ধগতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। নিয়মিত মাঠে থেকে মোবাইল কোর্টের মাধ্যম জনসাধারণকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিহীন ও অকারণে ঘুরাঘুরি করা পথচারী অর্থদন্ড দিয়ে শাস্তি নিশ্চিত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক।
এরই মধ্যে জরুরী সেবা পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। আক্রান্ত পরিবারকে লাল পতাকা উঠিয়ে চিহ্নিত করার পাশাপাশি খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে। আক্রান্ত সকলেই নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে রয়েছে।
এছাড়াও নিয়মিত উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।