মাটিরাঙ্গা প্রতিনিধিঃ-খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আইন অমান্য করে ইট পোড়ানোর দায়ে ২টি ইট ভাটাকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার এস আর টি ও এন এ বি দুটি ইট ভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অমান্য করে ইট ভাটায় ফসলি জমির মাটি ব্যবহার অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানো লাইসেন্স না থাকায় ২টি ইট ভাটার মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েেেছ। ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে বলে জানান খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন।
