রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬ জন

323

রাঙ্গামাটি প্রতিনিধি – রাঙ্গামাটিতে সর্বশেষ ১৬ মে রাতে নতুন করে আরো ১জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ জন।

রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানান, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) থেকে শনিবার রাতে রাঙ্গামাটি থেকে একজন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

২৬ জনের মধ্যে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের ২ জন ডাক্তার, ৮ জন নার্স এবং ১ জন আয়া রয়েছে। এছাড়া রাঙ্গামাটি সদর উপজেলায় ৪ জন, লংগদুতে ২ জন, জুরাছড়িতে ৬ জন, কাউখালীতে ১জন, বিলাইছড়িতে ২ জন রাজস্থলীকে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।