কাজী মোশাররফ হোসেন, কাপ্তাইঃ-কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ২৩ই বেংগল ডেয়ারিং টাইগার্স কাপ্তাই জোনের উদ্যোগে স্থানীয় গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শনিবার (১৬ মে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কাপ্তাই প্রজেক্টে অবস্থিত বিউবো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক নারী পুরুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ডেয়ারিং টাইগার্সের মেজর মনজুর হোসেন।
এসময় সেনাবাহিনীর অন্যান্য অফিসার এবং স্থানীয় ইউপি মেম্বাররাও উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল. চিনি, লবন, আটা ইত্যাদি।
মেজর মনজুর হোসেন বলেন, করোনা ভাইরাসের কবলে পড়ে কেউ যাতে খাবারের অভাবে কষ্ট না পায় সে জন্যই সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। কাপ্তাই উপজেলায় ইতোপূর্বেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। পাশাপাশি অচিরেই সেনাবাহিনীর উদ্যোগে কাপ্তাইয়ে ১ মিনিটের বিনামূল্যের বাজারের আয়োজন করা হবে বলেও তিনি জানান।
