ঝুলন দত্ত, কাপ্তাইঃ-করোনা সংক্রমন প্রতিরোধে অসহায় হয়ে পড়া কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম এর কলাবুনিয়া পাড়ায় ৩৪ টি হতদরিদ্র পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করেছে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা।
তিনি জানান, তাঁর ব্যাক্তিগত উদ্যোগে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা চিৎমরম কলাবুনিয়া পাড়ার ৩৪ টি হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
