॥ তসলিম উদ্দীন, বরকল ॥
রাঙ্গামাটির বরকলে, ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান করেছে। ছোট হরিনা ব্যাটালিয়ন সদরে এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরকলের ১২বিজিবি জোনের আওতাধীন খুব্বাং উচ্চ বিদ্যালয়ে ১টি কম্পিউটার প্রদান করেন। যার মূল্য ২১ হাজার টাকা।
সোমবার (১০ আগষ্ট) সকাল ৯টায় ব্যাটলিয়ন সদর থেকে খুব্বাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত থেকে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নিকট হতে কম্পিউটার গ্রহণ করেন।
১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ছোট হরিণার মত এমন দূর্গম পার্বত্য এলাকায় ছোট হরিণা বিজিবি জোন নিয়মিত ভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যর্থে হাত বাড়িয়ে দিচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
