রোয়াংছড়ি দুর্গম লুংলে পাড়ায় সুপেয় পানি সংকট দূর করলেন সেনাবাহিনী

39

॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ লুংলে পাড়ার দুর্গম পাহাড়ের বসবাসরত বম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘদিন যাবদ সূপেয় পানি সংকটকে ছিলেন লুংলে পাড়া বাসীর বম সম্প্রদায়।
সূপেয় পানি সংকট অবস্থায় দেখে সেনাবাহিনী অর্থায়নের সৌরচালিত পাম্পের সাহায্যের পানি উত্তোলনে পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ৩টা দিকে শুভ উদ্বোধন করেছেন বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘব এবং জীবনমান উন্নয়নের নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লুংলেই পাড়ায় স্থাপন করা হয়েছে। এতে এক যুগান্তকারী সৌরচালিত সুপেয় পানির পাম্পের পানি ব্যবহার করে কিছুটা কষ্টের লাঘব হবে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাস্তবায়িত এই মানবিক প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে এখানকার স্থানীয় এলাকাবাসিদের পানি সংকট থেকে দূর হবে। তিনি আরও বলেন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির ও বাংলাদেশ সেনাবাহিনী দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে। এছাড়ায় ভবিষ্যতেও টেকসই উন্নয়নের নিশ্চিত করতে সাধারণ মানুষের কল্যাণমূলক কাজে সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন। এই মহতী উদ্যোগ গ্রহণ করে মানবিক কাজের সহযোগিতা করাই পাড়াসিরা উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশুদ্ধ পানির সহজলভ্যতায় সুযোগ পেয়ে পাড়াবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, লুংলেই পাড়াবাসীরসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।