রুমায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের নবনির্বাচিত কমিটির ক্ষমতা হস্তান্তর ও সংবর্ধনা

41

॥ রুমা প্রতিনিধি ॥
বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, রুমা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের ক্ষমতা হস্তান্তর-গ্রহণ, অভিষেক ও শপথ গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে রুমা সদরস্থ ত্রিপুরা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, রুমা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি গর্ডেন ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক সুকান্ত ত্রিপুরা।
এ সময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে রোয়াংছড়ি কলেজের প্রভাষক ও বিটিকেএস’র বান্দরবান জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নোহ ত্রিপুরা, বিটিকেএস’র উপদেষ্টা সাথিরাং ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ রুমা উপজেলা শাখার সভাপতি ইটেন জনমণি ত্রিপুরা, লাল বাহাদুর ত্রিপুরা, চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভে ত্রিপুরা, সহকারী শিক্ষক পাউল ত্রিপুরা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পাড়ার কারবারি, ছাত্র প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং ত্রিপুরা সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে তিন বছর মেয়াদের জন্য দায়িত্ব ও ক্ষমতা গ্রহণ করা হয়। একই সঙ্গে তাঁদের সংবর্ধনা প্রদান এবং শপথ বাক্য পাঠ করানো হয়। এ শপথ বাক্য পাঠ করান, বিটিকেএস’র বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক সুকান্ত ত্রিপুরা।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে নবনির্বাচিত কমিটির সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ রুমা উপজেলা শাখা নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এ্যন্থনি ত্রিপুরার উপস্থাপনায় কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় বিটিকেএস’ র আজীবন সদস্যদের প্রদান করা হয়।
উল্লেখ্য, ২৬ জুন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ রুমা উপজেলা শাখার প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।