বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

52

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।
বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
এসময় পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস, এম, মনজুরুল হক, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ছাত্র আন্দোলনের সমন্ধয়ক আসিফ ইকবালসহ বিভিন্ন সরকারী দফতরের উর্ধতন কর্মকর্তা এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশের অগ্রগতি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুসংহত করতে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার জন্ম হয়েছে আর এই স্বাধীনতা আর নতুন বাংলাদেশকে আমাদের ঠিকিয়ে রাখতে হবে।
আলোচনা সভার শেষে জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে আহত ২জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।