বরকলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

2

॥ তসলিম উদ্দীন, বরকল ॥‎
‎জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য ধারন করে রাঙ্গামাটির বরকল উপজেলায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা মধ্যদিয়ে পালন করা হয়েছে।
‎বুধবার (৫আগস্ট) সকাল ১০টায় বরকল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরকল উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় বরকল উপজেলা কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরকল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বরকল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: রেজাউর রহমান। বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, বড় হরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমাসহ আরও অনেকে। ‎তবে ছাত্র প্রতিনিধিদের কেউ উপস্থিত ছিলেন না।
‎আলোচনা সভা বক্তরা বলেন, জুলাই আন্দোলনের শহিদের জীবনে বিনিময় বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি, ছাত্র জনতা দেখিয়ে দিয়েছেন স্বৈরাচারী ফ্যাসিসবাদী সরকার পতন ঘটিয়ে, ফ্যাসিস সরকারকে দেশ থেকে উৎখাত করে বিতাড়িত করেছে। জুলাই গণঅভ্যুত্থান শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন। পঙ্গু ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।